ঢামেকে মৃতঘোষিত নবজাতক দাফন করতে গিয়ে জীবিত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৫:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৩৪

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন দিন আগে স্ত্রী শাহিনুরকে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া শাহিনুর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তান প্রসব করেন। তবে জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুর সনদে চিকিৎসকরা জানান, নবজাতকটি মৃত অবস্থাই জন্ম নিয়েছেন। পরে ওই নবজাতককে একটি প্যাকেটে ভরে তার বাবা ইয়াসিন দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান। কবরস্থানের লোকজন দাফন কাফন বাবদ এক হাজার ৪শ’ টাকা দাবি করে। তার কাছে টাকা না থাকায় নবজাতককে বসিলা কবরস্থানে নিয়ে যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ নবজাতকটি নড়ে ওঠে। পরে দ্রুত আবার তাকে ঢামেকে ফিরিয়ে নিয়ে আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘নবজাতকটিকে এখন নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে নবজাতকটির বাবা ইয়াসিন বলেন, ‘এটা আমার দ্বিতীয় সন্তান। এর আগে ইসরাত জাহান (১০) নামে আরেক কন্যাসন্তান রয়েছে।’ তিনি বলেন, ‘বেঁচে যাওয়া সন্তান বর্তমানে নবজাতক ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। চিকিৎসকরা যে মৃত্যুর সনদ দিয়েছিল তা আবার ফেরত নিয়েছেন।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘নবজাতকটি জীবিত আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। সে সুস্থ আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনায় তদন্ত কমিটি করবো। তদন্ত করে বের করার চেষ্টা করবো কেন এমনটি হয়েছে।’

পরিবারটির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালঙ্গা গ্রামে। স্ত্রী শাহিনুর গৃহিণী, স্বামী ইয়াসিন মোল্লা বিআরটিসির বাসচালক।

/এসএইচ/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম