বাজারে জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৫:০০আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৫:০০

হাইকোর্ট

জীবনরক্ষাকারী যেসব ওষুধের বাজারে পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ নেই সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদফতরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।   

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৮ অক্টোবর) বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত জানুয়ারিতে এ বিষয়ে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম বাদী হয়ে এ রিট করেন।

এর আগে রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিক রোগের জন্য কার্যকর ডেলিপিট- ৩০০ ওষুধ খুঁজে বাজারে পাননি। পরে এ ঘটনায় তিনি ওষুধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ প্রদান করেন। পরে সে নোটিশের জবাব পেলেও তা মনপূর্ত না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। 

রিট আবেদনে বলা হয়েছে, জীবনরক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে এবং ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবনরক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। 

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল, বাংলাদেশর ফার্মাসিটিক্যালস অ্যাসোসিয়েশন, স্কয়ার হাসপাতালের এমডি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
রংপুরের পাঁচ জেলায় বন্যার আশংকা
রংপুরের পাঁচ জেলায় বন্যার আশংকা
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর