অবরোধ তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

ঢাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৮:৫৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:৫৮

অবরোধ তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করায় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমের শাস্তির দাবিতে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই দুই নেতার গ্রেফতার করা না হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের (বুলবুল-মামুন) নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় থেকে ৫টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। ‘মহানবী (সা.) এর অবমাননাকারী ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী ধর্ম ব্যবসায়ী মামুনুল হক ও ফয়জুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

শাহবাগ মোড় এক ঘণ্টা অবরোধ করার পর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।’
কর্মসূচি ঘোষণার পরপরই অবরোধ তুলে নেন তারা। এরপর আগের মতো যান চলাচল স্বাভাবিক হয়। এক ঘণ্টা অবরোধ থাকায় শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে অফিস ফেরত হাজারও মানুষ।

/এনএস/
সম্পর্কিত
বৃষ্টিতে ভিজলো রাজধানী
ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের নেতাদের
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর
কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন, পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর
বৃষ্টিতে ভিজলো রাজধানী
বৃষ্টিতে ভিজলো রাজধানী
সিনেটে ভোটের পর চাইলেই কি ইরানে হামলা চালাতে পারবেন ট্রাম্প
কী, কেন, কীভাবেসিনেটে ভোটের পর চাইলেই কি ইরানে হামলা চালাতে পারবেন ট্রাম্প
সীমান্তে ‘পুশইন’: একই আকাশের নিচে বিভক্ত মানবতা 
সীমান্তে ‘পুশইন’: একই আকাশের নিচে বিভক্ত মানবতা 
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান