২৬ ডিসেম্বর থেকে ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ২২:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজট নিরসনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া শুরু হবে। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা সংযুক্ত ছিলেন।

সভায় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সেশনজট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত

১) বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে।

২) শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেওয়া হবে।

৩) অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাগুলো তুলনামূলক কম বিরতিতে বা একই দিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের? 
বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের? 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী