কেবল টাকা নয় ঘরে বসে বিদেশি কারেন্সিও তৈরি করে ফেলছিলেন এই অপরাধী গোষ্ঠী। এমনিতে দেশের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থেকে এসব কাজ সারলেও আসন্ন থার্টিফার্স্ট ও নববর্ষ উপলক্ষে জাল রুপি এবং টাকার চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীতেই বসত গাড়েন তারা।
রাজধানির জুরাইন এলাকায় জাল টাকা ও ভারতীয় রুপি তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারক পাইকারি ডিলার এবং খুচরা বিক্রেতা নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, চক্রের বিভিন্ন সদস্য বাংলাদেশের বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে থেকে জাল টাকা তৈরি করতো। টাকা বানানো, প্রিন্ট নেওয়া ও সেগুলো কেটে উপযোগী করার কাজগুলো বাসাতেই হয়।








