শিশু সামিউল হত্যা: মাসহ দুজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৩:৫৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৪:৩২

মৃত্যুদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম কারাদণ্ডের এ আদেশ প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি  ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। এর আগে ৮ ডিসেম্বর রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য রবিবার দিন ধার্য  করেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৩ জুন সামিউল মা আয়েশা হুমায়রা এশার সঙ্গে শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশটি বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। ২৪ জুন নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কে এ আজম বাদী হয়ে হত্যা মামলা করেন।

/এমএইচজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম