চুরির দায়ে বিমানকর্মীর এক বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ০১:২২আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০২:২২




চুরির দায়ে গ্রেফতারের পর মো. নুরুল আমিন চুরির দায়ে মো. নুরুল আমিন নামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে এক বছর কারাদণ্ড দিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। নুরুল আমিন বিমানের কার্গো হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন এই রায় দিয়েছেন।

বিমান বন্দর সূত্র জানায়, বিমানবন্দরের কার্গো আমদানি বিল্ডিং গ্রিনচ্যানেলের গেট থেকে ২০ পিস মোবাইল ভর্তি একটি কার্টন নিয়ে ছাদে চলে যান কার্গো হেল্পার নুরুল আমিন। ছাদে মোবাইলের কার্টন খোলার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বিমানের সিকিউরিটি সুপারভাইজার আবু সাইদ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ‘ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ’ ফেসবুক পেজে প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হলে বিমানবন্দরের অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পেইজটির এডমিন মুহাম্মদ ইউসুফ বলেন,  ‘বিমানের সিকিউরিটি কর্মকর্তা-কর্মচারীদের কাজই হলো এসব মালামালের নিরাপত্তা বিধান করা। যদিও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও বিমানের নিররাপত্তাকর্মীরা কোনও অপরাধই ধরতে পারেননি। এই প্রথম বিমান সিকিউরিটি সেকশন চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে।’ 
এর আগে গত ১৫ মার্চ এক যাত্রীর মোবাইল চুরির দায়ে ১ বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ০৫ নম্বর বোর্ডিং ব্রিজে মালামাল নামানোর সময় বিমানের ভেতর থেকে ৩টি মোবাইল ফোন চুরি করেন বিমানের ট্রাফিক হেলপার কাউছার ইসলাম (আইডি নম্বর-১০০৪৪)। বিমানবন্দর ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত কাউসারের সাজা দেওয়ার আদেশে ‘চুরির সঙ্গে জড়িত বিমানকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে’ নির্দেশনা দিয়েছেন। সেই আদেশের কপি বিমানের এমডির কাছে পাঠানো হয়।
প্রসঙ্গত, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই যাত্রী ও ব্যবসায়ীদের মালামাল চুরি হচ্ছে। অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। এসব ঘটনার জন্য বিমানবন্দরে আমদানি-রফতানিতে কার্গো হ্যান্ডলিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্ট হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুষছেন যাত্রী ও ব্যবসায়ীরা। বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে এসব ঘটনাকে ‘নিয়ম’ বলেই মেনে নিয়েছেন ব্যবসায়ীরা। বরং অব্যবস্থাপনা ও মালামাল চুরির ঘটনায় বিমানের হাত থেকে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং সরিয়ে নিতেও বিমান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম