মেয়ের ছবি টুইট করলেন টিউলিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৬:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০৮:৪০

সন্তানের ছবি প্রকাশ করলেন টিউলিপ

জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটেনের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার কন্যা আজালিয়া জয় পার্সির ছবি টুইটারে প্রকাশ করেছেন। প্রথমে টিউটিপের স্বামী ক্রিস পার্সি তাদের সদ্যজাত কন্যা সন্তানের ছবিটি টুইট করার পরে সেই ছবি রিটুইট করেন টিউলিপ।
এর আগে ৯ এপ্রিল এক টুইট বার্তায় টিউলিপ সন্তান হওয়ার খবর দেন। লন্ডনে রয়্যাল ফ্রি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ।
শফিক সিদ্দিক ও শেখ রেহানার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ও দ্বিতীয় সন্তান টিউলিপ। তিনি লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার পার্টির এমপি।
টিউলিপের জন্ম যুক্তরাজ্যের লন্ডনের মিচ্যাম এলাকায়, ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর। তিনি ২০১৩ সালে উইলিয়াম সেন্ট জন পার্সিকে বিয়ে করেন।
/ইএইচএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম