মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার আবেদন, শুনানি ২৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৬:০১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:০৮

মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তে জড়িত থাকার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। একইসঙ্গে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ারও আবেদন করা হয়েছে। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানির জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন। তবে রিমান্ড আবেদনের শুনানির বিষয়ে কোনও আদেশ দেননি।
গত শনিবার প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ওই মামলায় গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের জৈষ্ঠ্য সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
২০১৫ সালের এক রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত করতে গিয়ে অভিযোগের সঙ্গে শফিক রেহমানের সংশ্লিষ্টতা পান তদন্তকারী কর্মকর্তারা। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে জয়কে অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে তাদের দাবি। রবিবার গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, জয়কে অপহরণের চক্রান্তে মাহমুদুর রহমানও জড়িত ছিলেন। তাই তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে আটক আছেন।

আরও পড়ুন: মাহমুদুর রহমান জয়কে অপহরণ চক্রান্তে ‘মাহমুদুর রহমানও ছিলেন’

/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি