পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যা

মূল পরিকল্পনাকারী হাবিবসহ আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ১১:১৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১১:৪১

মুয়াজ্জিন বেলাল হোসেন

পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপরিচালক মারুফ হোসেন সরদার এই তথ্য জানান।
ডিএমপি’র লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে মুয়াজ্জিন হত্যার মূল পরিকল্পনাকারী মো. হাবিব রয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজনের নাম মোশাররফ। অন্য দুইজনের নাম জানানো হয়নি।
বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবেও জানিয়েছে পুলিশ।
গত ৩ এপ্রিল রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুয়াজ্জিন বেলাল হোসেনকে (৪৯) মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝের সিঁড়িতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিল্লাল হোসেন ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করে আসছিলেন। বিশ্বস্ততার কারণে মসজিদের আয়-ব্যয়ের হিসাবও থাকতো তার কাছে।
এই চারজনকে আটকের আগে পুলিশ জানায়, সন্দেহভাজন একজনকে আটক করে মূল হত্যাকারীকে গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- 

সোনাগাজীতে বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতন, আটক ২

তনুর প্রথম ময়নাতদন্তকারী ডাক্তারকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি’র

/এআরআর/জেইউ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের