গোপালগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মেয়র প্রার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ০১:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৩:১৩

গোপালগঞ্জ পৌর নির্বাচন গোপালগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির মোহাম্মদ তৌফিকুল ইসলাম। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থীর আয়কর রিটার্ন ফরমের তথ্যের সঙ্গে হলফনামায় উল্লিখিত তথ্যের গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। মনোনয়নপত্রটি পুনর্বিবেচনার জন্য প্রার্থী পরে জেলা প্রশাসকের কাছে আপিল করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম বলেন, আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছি। এবার গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

তৌফিকুল ফিরে আসায় গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়বেন এবার তিন প্রার্থী। অপর দুই প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত কাজী লিয়াকত হোসেন ও স্বতন্ত্র মুশফিকুর রহমান লিটন।

কাজী লিয়াকত হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মুশফিকুর রহমান লিটন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক সম্পাদক।

/এইচকে/এআর/

আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম