বাঘারপাড়ায় ‘ভালো’ অবস্থানে তৃতীয় লিঙ্গের প্রার্থী

যশোর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৫, ০৪:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৪:১৮

Sumi যশোরের বাঘারপাড়ায় সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীতা নিয়ে সর্বমহলে আলোচিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী সুমি (৪৭)। সমাজের অবহেলিত সম্প্রদায়ের এই সদস্য গতবারের মতো এবারও সেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার এই প্রতিযোগীতায় অংশ নিতে চলেছেন।
২০১৩ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একটি নীতিমালা প্রকাশ করে। এর ফলে নারী ও পুরুষের পাশাপাশি সব নথিপত্রে তৃতীয় লিঙ্গের মানুষদেরও পরিচয় উল্লেখের সুযোগ সৃষ্ট হয়। এরপরও সুমি ‘নারী’ পরিচয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কথা হয় সুমির নির্বাচনি এজেন্ট বাবলু রহমানের সঙ্গে। তিনি জানান, গতবারের পৌরসভা নির্বাচনে সুমি মাত্র ১৩ ভোটের ব্যবধানে হেরেছিলেন। এবার তার অবস্থান আগের চেয়ে ভালো।
সুমির অবস্থান সম্পর্কে বাবলুর মন্তব্য মানতে নারাজ তার প্রতিদ্বন্দ্বী ২০০৪ সালের পৌর নির্বাচনে কাউন্সিলর পদজয়ী তাসলিমা খাতুন। কথা হয় তসলিমা খাতুনের ভাই আরিফ খানের সঙ্গেও। সুমির বিষয়ে তিনি মোটেও আশাবাদী নন। ‘হিজড়া মানুষ, লোকজন চাঁদা তুলে তাকে নামিয়েছে হাসি-ঠাট্টার জন্য’ এমনটাই মনে করেন তিনি।
সুমি জানালেন, তার দৃঢ় বিশ্বাস, সংরক্ষিত কাউন্সিলর পদে জনসমর্থন নিয়ে তিনিই নির্বাচিত হবেন।
মনোনয়নপত্রে দেওয়া তথ্য অনুযায়ী সুমির বাবা সোহাগ গাজী এবং মা জায়েদা বেগম। সুমির ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, ২৫ বছর আগে কুমিল্লা থেকে যশোর সদরে এসেছিলেন তিনি। পরে বাঘারপাড়ায় আসেন। বর্তমানে বাঘারপাড়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসাপাতাল মোড় এলাকায় স্থায়ী হয়েছেন। 

/এইচকে/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম