নড়াইলে ৪ ও কালিয়ায় ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৫, ০৯:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০৯:২২

poro-nirbachon

নড়াইল পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জমান হাসান এবং জেলা মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা।

দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান বেগ এবং ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  

এদিকে, কালিয়ায় পাঁচ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উৎপল কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দাস ও উজ্জল কুমার সাহা, ৩ ওয়ার্ডের শেখ রবিউল ইসলাম এবং ৭ ওয়ার্ডের রুবেল মোল্যা।

প্রত্যাহারের পরেও নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের  দু’বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরা হলেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন। আর বিএনপির একক প্রার্থী রয়েছেন জুলফিকার আলী মণ্ডল।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম