কুমিল্লার ৬টি পৌরসভায় ২৫জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪০জন এবং সাধারণ ওয়ার্ডে ২৫৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার পর্যন্ত লাকসামে মেয়র পদে ২জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৪৬জন, চৌদ্দগ্রামে মেয়র পদে ৪জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫জন, বরুড়ায় মেয়র পদে ১০জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭জন এবং সাধারণ ওয়ার্ডে ৫১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে, চান্দিনায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭জন এবং সাধারণ ওয়ার্ডে ৩১জন। দাউদকান্দিতে মেয়র পদে ২জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হোমনায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে ৪জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৭জন।
/এমএনএইচ/








