কুষ্টিয়ার ৫ পৌরসভায় আ. লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০২ ডিসেম্বর ২০১৫, ০৩:৫৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৩

ইসি আসন্ন পৌরসভা নির্বাচনে কুষ্টিয়ার পাঁচটি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি এখানও কিছু জানায়নি। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, দলটির প্রার্থীরা হলেন, কুষ্টিয়া সদর পৌরসভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর পৌরসভার বর্তমান মেয়র হাজী এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌরসভার বর্তমান মেয়র হাজী শামীমুল ইসলাম ছানা, কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র সামসুজ্জামান অরুন ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। তবে, অন্য একটি সূত্র জানায়, কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ার আলী দলীয় মনোয়ন পেতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, কুষ্টিয়া জেলার পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এদিকে,  বিএনপি সূত্র জানায়, চূড়ান্ত প্রার্থীরা হলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, কুমারখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম লিপন, খোকসা পৌরসভার যুবদল নেতা নাফিজ আহম্মেদ খান রাজন, মিরপুর পৌরসভার পৌর বিএনপির সভাপতি রহমত আলী রব্বানী ও ভেড়ামারা পৌরসভার যুবদল নেতা শামীম রেজা শামীম।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন,  প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে, সর্বশেষ চূড়ান্ত প্রার্থীদের নাম এখনও বলা যাচ্ছে না।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম