টাঙ্গাইলের আটটি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত আ. লীগের

টাঙ্গাইল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৫, ০৭:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৫

পৌর নির্বাচনটাঙ্গাইল ও সখীপুর পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে টাঙ্গাইলের আটটি পৌরসভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সূত্রগুলো এতথ্য নিশ্চিত করেছে।

টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক মেয়র জামিলুর রহমান মিরণকে। সখীপুর পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বতর্মান মেয়র আবু হানিফ আজাদকে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ধনবাড়ী পৌরসভায় মঞ্জুরুল ইসলাম তপনকে, মধুপুর পৌরসভায় মাসুদ পারভেজকে, গোপালপুর পৌরসভায় রকিবুল হক ছানাকে. ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হককে, কালিহাতী পৌরসভায় আনছার আলীকে এবং মির্জাপুর পৌরসভায় শাহাদত হোসেন সুমনকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইলের আটটি পৌরসভায় প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তৃণমূল থেকে মনোনীত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণাসহ প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম