প্রার্থীসংকটে বাম দলগুলো

সালমান তারেক শাকিল
০২ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৯

বাম দলগুলো আয়কর জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় পৌরসভা নির্বাচনে প্রার্থী সংকটে পড়েছে দেশের বাম দলগুলো। পাশাপাশি জনসমর্থনের অভাব ও কমিটি না থাকায় বেশিরভাগ পৌরসভায়ই এই দলগুলো নির্বাচনে যেতে পারছে না। এ কারণে দলীয় প্রার্থীর চেয়ে সমর্থিত প্রার্থী-সংখ্যাই বেশি বাম দলগুলোর। সংশ্লিষ্ট দলগুলোয় খোঁজ নিয়ে এ সব তথ্য জানা গেছে।

সারাদেশে জনশক্তি, নেতাকর্মী ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বাম ঘরানার দলগুলোর মধ্যে বড় দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তবে, বুধবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির প্রার্থী সংখ্যা মাত্র ৫। তবে, দলটির সমর্থিত-প্রার্থী সংখ্যা অর্ধশতাধিক।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে সকালে জানান, তাদের প্রার্থী এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, দিনাজপুর সদর, ফুলবাড়ি, জয়পুরহাট, সাভার ও কিশোরগঞ্জে। তিনি এ-ও জানান, তারা অন্য দলের অর্ধশতাধিক প্রার্থীকে সমর্থন দেবেন।

বাম দলগুলোর সবচেয়ে বড় জোট গণতান্ত্রিক বাম মোর্চা। সাতটি বাম দলের সমন্বয়ে গঠিত এ জোটের নেতৃত্বে আছে বিপ্লবী ওয়াকার্স পার্টি। বুধবার দুপুর ১২ টা পর্যন্ত এ দলের পৌরসভার মনোনয়ন পেয়েছেন মাত্র দুজন। এর মধ্যে একটি সাতক্ষীরা, অন্যটি নেত্রকোনা সদরে।

পার্টি সূত্রে জানা গেছে, মূলত আয়কর জমা দেওয়ার বাধ্যবাধকতার কারণেই নানা ধরনের জটিলতায় ভুগছে বিপ্লবী ওয়াকার্স পার্টি। এছাড়া, দলটি নগদ অর্থ নিয়েই টানাপড়েনে রয়েছে।

দলটির কেন্দ্রীয় এক নেতা বলেন, আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক আয়করের বাইরেই থাকেন। তাদের এত অর্থ উপার্জনের সুযোগ নেই। ফলে, তাদের আয়কর দেওয়ার প্রয়োজন হয়নি।

জানতে চাইলে বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীকাল বোঝা যাবে, চূড়ান্তভাবে কয়জন মনোনয়ন পেয়েছেন। তবে, টেকনিক্যাল কিছু সমস্যা থাকায় আমাদের প্রার্থী চূড়ান্ত করতে সময় লাগছে।

সাইফুল হক আরও জানান, অনেকে দলীয় প্রতীক না নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাচ্ছেন, এ রকম কিছু এলাকায় আমরা সমর্থন দেব।

প্রার্থী-সংখ্যা কম থাকলেও সমর্থিত-প্রার্থীর বিষয়ে উদার হবে বামমোর্চা। জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, তার দল অন্তত ১০-১২টি স্থানে সমর্থন দেবে। তবে জোটগতভাবে কয়টি দেওয়া হবে, তা বুধবার বিকালে অনুষ্ঠিতব্য জোটের বৈঠকে ঠিক করা হবে।

এ প্রসঙ্গে বাম মোর্চার সাবেক সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রদান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমাদের সংগঠনের নিবন্ধন না থাকায় নির্বাচনে যাচ্ছে না গণসংহতি। তবে, বাম মোর্চার হয়ে আমরা সমর্থন দেব। তিনি এও জানান, ইতোমধ্যে দিনাজপুরে তেলগ্যাস-খনিজ-সম্পদ বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একজন সংগঠককে সমর্থন দেওয়া হয়েছে।

এখনও প্রার্থী ঠিক করতে পারেনি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম। দলটির সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও ঠিক করিনি। দেখা যাক। সময় আরও আছে। সুব্রত চৌধুরী দাবি করেন, তার দল অন্তত ২০ পৌরসভায় প্রার্থী দেবে। সমর্থনের বিষয়টি এখনও স্থির হয়নি বলে জানান তিনি।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা জানান, তারা পৌর নির্বাচনে অংশ নেবেন না। দলটির নিবন্ধন নেই।

এছাড়া, নিবন্ধিত রাজনৈতিকদলগুলোর মধ্যে বাসদ, জেএসডির সঙ্গে যোগাযোগ করেও কোনও তথ্য জানা যায়নি। তবে, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পুরো তথ্য জানা যাবে বলে একজন বাম নেতা জানান।

জানতে চেয়ে যোগাযোগ করা হলে বাসদের কার্যালয়ে এবং আসম আবদুর রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী মোবাইল রিসিভ করেননি।

এদিকে, নানামুখী ঝামেলায় থাকলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি প্রার্থী সংকট কাটিয়ে উঠবে বলে দলীয় সূত্র দাবি করেছে। দলটির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু জানান, দ্রুত তারা সারাদেশে প্রার্থীর বিষয়টি নিশ্চিত করবেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম