ভোলার ৩ পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:১৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

ভোলা৩ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে জেলার তিন পৌরসভার (ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন) মেয়রসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার শিকদার।

আওয়ামী লীগের পক্ষ থেকে ভোলা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির, দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভায় মো. রফিকুল ইসলাম মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ভোলা পৌরসভায় হারুন অর রশিদ ট্রুম্যান, দৌলতখান পৌরসভায় আনোয়ার হোসেন কাঁকন ও বোরহানউদ্দিন পৌরসভায় মনিরুজ্জামান কবির মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাও।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, ভোলা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দৌলতখান পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে দুইজন, সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

/এইচকে/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম