ফেনীতে তিন পৌরসভায় অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়ন জমা

ফেনী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৪

ইসি বৃহস্পতিবার ফেনীর তিন পৌরসভার (ফেনী, পরশুরাম, দাগনভূঁঞা) মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীসহ প্রায় অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল করিম। আজ  ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

রিটার্নিং অফিসার জানান, ফেনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী আলাউদ্দিনসহ ২৪ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরশুরাম পৌরসভার মেয়র পদে আ. লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও দাগনভূঁঞা পৌরসভার আ. লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ওমর ফারুকও নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ফেনীর তিন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কারও মনোনয়ন জমা পড়েনি।

/এইচকে/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম