৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা, দু’জনের প্রতিদ্বন্দ্বী নেই

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৫, ১২:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:০৩

সাতক্ষীরাসাতক্ষীরা জেলার কলারোয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দু’জনের কোনও প্রতিদ্বন্দ্বী নেই।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কলারোয়া মেয়র পদে ৫ জন, তিনটি সংরক্ষিত মহিলা আসনে ৬ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ জনসহ ৩৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে পৌরসভার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও ১,,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফারহানা হোসেন ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।

উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন আ. লীগ প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম মুনছুর আলী, স্বতন্ত্র প্রার্থী বণিক সমিতির সভাপতি আরাফাত হোসেন, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ইমান আলী শেখ।

সংরক্ষিত মহিলা ১নং আসনে (১,২ও ৩ নং ওয়ার্ড) সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত হোসেন আলির স্ত্রী ফারহানা হোসেন, ২নং আসনে (৪,৫ও ৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানি বর্মণ ও  সেলিনা পারভীন ও ৩ নং আসনে (৭,৮ও ৯ নং ওয়ার্ড) দিথী বেগম, শাহানাজ খাতুন ও লুৎফুননেছা লুতু।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে জিএম শফিউল আলম, মোসলেম আলী মোড়ল, ডা. আসাদুজ্জামান আসাদ, এস.এম মফিজুলহক, ফুল মিয়া ও আব্দুল মজিদ।

২নং ওয়ার্ডে মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

৩নং ওয়ার্ডে ব্যবসায়ী এএসএম এনায়েতুল্লাহ খান টুন্টু, আব্দুর রহিম, মনঞ্জুরুল ইসলাম মিঠু, পৌরসভার বর্তমান মেয়র (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।

৪ নং ওয়ার্ডে মাগফুর রহমান রাজু, ডা. আমানুল্লাহ আমান, মেজবাহউদ্দীন লিলু।

৫নং ওয়ার্ডে আব্দুস সবুর, কার্তিক চন্দ্র মণ্ডল ও শেখ জামিল হোসেন।

৬নং ওয়ার্ডে আবু জাফর সরদার, আলফাজ উদ্দীন, রিজাউল গাজী।

৭নং ওয়ার্ডে সাইদুর রহমান মল্লিক, জাহাঙ্গীর হোসেন, আলিমুর রহমান সরদার।

৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম ও হারুন-অর-রশীদ।

৯নং শওকত হোসেন, আকিমুদ্দীন দফাদার ও আব্দুল লতিফ সরদার।

কলারোয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ১০৪ ও মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৪২১জন। ৩০ ডিসেম্বর নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম