কুষ্টিয়ায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:১৮

পৌরসভা নির্বাচনকুষ্টিয়ার চার পৌরসভায় পাঁচ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়।

জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই করে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল খালেক ও জাতীয় পার্টির কে এম জাহিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ভেড়ামারা পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আজগর আলী ও মিরপুর পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাইফুল হক খান ফারুক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

খোকসা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচজনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চার পৌরসভায় বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর কুষ্টিয়ার ৫ পৌরসভায় মেয়র পদে ৩০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে কুষ্টিয়া সদর পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ১৪২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দেয়। খোকসা পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেয়।

মিরপুর পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেয়। ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩০ জন ও সংরিক্ষত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র জমা দেন।  কুমারখালী পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন জমা দেন।  

 

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম