গোপালগঞ্জে ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:১৯

পৌরসভা নির্বাচনগোপালগঞ্জে কাউন্সিলর পদের সংরক্ষিত মহিলা আসনে তিন ও সাধারণ আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।গোপালগঞ্জের রিটার্নিং অফিসার মো. মমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলফনামায় ভুল তথ্য দেওয়া, কাঙ্ক্ষিত কাগজপত্র জমা না দেওয়া ও ঋণখেলাপি হওয়ার কারণে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনে যাদের মনোনয়পত্র বাতিল হয়েছে তারা হলেন, মঞ্জে আরা আরিফা হোসেন সান্ত্বনা, সালমা খানম ও সাইয়েদা আক্তার পাপিয়া। মঞ্জে আরা ও সালমা খানম গোপালগঞ্জ পৌরসভার ১,২, ৩ নং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। সাইয়েদা আক্তার পাপিয়া পদপ্রার্থী ছিলেন ৭,৮, ৯ নং আসনে।

সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ২ নং ওয়ার্ডের আব্দুল জলিল খান, কাজী গালিব হোসেন, ৩ নং ওয়ার্ডের বদরুল আলম মিলন, মহসিন মিয়া, ৫ নং ওয়ার্ডের জসিম উদ্দিন খান খসরু, ৭ নং ওয়ার্ডে শাহ নাহিদ, ৯ নং ওয়ার্ডে মনির সিকদার ও সাদ্দাম সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

৬ ডিসেম্বর রবিবার সকালে গোপালগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে রিটার্নিং অফিসার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

/এইচকে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম