পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে মানিকগঞ্জে ৭৩ জনের মধ্যে যাচাই বাছাই শেষে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরা হচ্ছেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইলিয়াস হোসেন , ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আনন্দ মোহন বালু ও মো. আরশেদ আলী।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ঋণখেলাপি, আয়কর খেলাপিসহ কাগজপত্র ত্রুটি থাকায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অপর দিকে সিঙ্গাইর পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছিল। যাচাই বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
/টিএন/








