সিংগাইর পৌরসভা নির্বাচন আনুষ্ঠানিকভাবে স্থগিত করলো ইসি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৫, ২০:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩০

পৌরসভা নির্বাচনসিংগাইর পৌরসভার নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ নির্বাচন কমিশনের হাতে পৌঁছানোর ফলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সিংগাইর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুনির হোসাইন এ তথ্য জানান।

ভোটার তালিকা সংক্রান্ত একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর হাইকোর্ট এই নির্দেশ দেয়। তবে হাইকোর্টের এ নির্দেশনার কাগজপত্র হাতে না পাওয়ায় নির্বাচন কমিশন শনিবার পর্যন্ত নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

জানা গেছে, সিংগাইর পৌরসভার বর্তমান মেয়র খোরশেদ আলম ভুঁইয়ার ভাই মোস্তাক হোসেন ভুঁইয়া গত ২১ জুন এই রিট পিটিশন করেন। বর্তমান ভোটার তালিকায় নানা অসঙ্গতির বিষয়টি তুলে ধরে তিনি নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে রুল জারি করেন। কিন্তু নির্বাচন কমিশন জবাব না দিয়ে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে।

২ ডিসেম্বর বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হলে হাইকোর্ট নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু এ সংক্রান্ত কাগজপত্র নির্বাচন কর্মকর্তার  হাতে না পৌঁছানোর কারণে  নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল।

সিংগাইর পৌরসভায় মেয়র পদে মোট ৬ জন, কমিশনার পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কমিশনার পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কাগজ হাতে পাওয়ায় রির্টানিং অফিসার নির্বাচন কার্যক্রম স্থগিত করে দেন।

বিষয়টি স্বীকার করে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সিংগাইর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুনির হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচন কমিশন থেকে টেলিফোনে স্থগিতাদেশের বিষয়টি তাকে নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

/আরএ/টিএন/

আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম