লালমনিরহাটে ২ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

লালমনিরহাট প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১২:০৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪০

পৌরসভা নির্বাচনলালমনিরহাটের দুইটি পৌরসভায় দু’জন কাউন্সিলর প্রার্থীর মনোয়নপত্র বাতিল হয়েছে। রবিবার প্রার্থিতা যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলার ২টি পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার রেজাউল আলম সরকার।

বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থিরা হলেন, লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলাম তুষার (আ’লীগ সমর্থক) এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মন্টু মিয়া (বিএনপি সমর্থক)।

জেলার পাটগ্রাম পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং লালমনিরহাট পৌরসভার মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৬০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছিলেন। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলাম তুষারের হলফনামায় স্বাক্ষর না থাকায় এবং ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মন্টু মিয়ার প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার বলেন, ‘ত্রুটিপূর্ণ হওয়ায় লালমনিরহাট পৌরসভার দু’জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম