গাইবান্ধায় চুড়ি, পুতুল, চকলেট প্রতীক পরিবর্তনের দাবি

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১২:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪১

Gaibandha Photo সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা। রবিবার দুপুরে সংগঠনের জেলা শাখার নেতারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে ওই দাবি জানান।

মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুরনুর ছড়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিক্তু প্রসাদ, মহিল নেত্রী নাজমা শওকত, নিয়াজ আকতার ইয়াসমীন, কানিজ ফাতেমা প্রমুখ। গাইবান্ধায় প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশজুড়ে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উৎসবের আমেজ শুরু হয়েছে। এরইমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে বিপুল সংখ্যক নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতন্ত্রের জন্য অবশ্যই এটি একটি শুভ দিক। তারপরও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য চুড়ি, পুতুল, চকলেট, গ্যাসের চুলা, ফ্রক, ভ্যনেটিব্যাগ, কাঁচি, হারমোনিয়াম, মৌমাছি ও আঙ্গুর নারীদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ প্রতীক হিসেবে নির্ধারণ গোটা নারী সমাজের জন্য অপমানজনক। তাই বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে পুরুষতান্ত্রিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে তাদের জন্য বরাদ্দকৃত প্রতীকগুলো পরিবর্তন করা প্রয়োজন।

/জেবি/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম