মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আব্দুল মতিনের মনোনয়ন বাতিল হয়ে গেছে। রবিবার প্রার্থিতা যাচাই বাছাইয়ের শেষ দিনে তথ্যগত ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার। ফলে এ ওয়ার্ডে একক বৈধ কাউন্সিলর প্রার্থী জালাল আহমদ।
একইদিনে সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে তৃষ্ণা রাণীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে এ ওয়ার্ডে একক বৈধ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী থাকছেন দিলারা রহমান।
এদিকে, কুলাউড়ায় ৪নং ওয়ার্ডে জ্যোতির্ময় দে রিপনের মনোনয়পত্র বাতিল হয়ে যাওয়ায় একক বৈধ প্রার্থী থাকছেন তানভির আহমদ শাওন।
/টিএন/








