পৌর নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের প্রথম দিনে মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে জেলা শ্রমিক লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী বাবুল সরকার তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান কবিরের কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাবুল সরকার জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ বাবুল সরকারের সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এখনও মনোনয়ন প্রত্যাহার করেননি আরেক বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
/জেবি/টিএন/








