শরীয়তপুর সদরে মনোনয়ন পরিবর্তন আ. লীগের

শরীয়তপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮

শরীয়তপুর শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠি ও দলীয় মনোনয়নের চুড়ান্ত ফরম জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। দলীয় মনোনয়ন পাওয়া রফিকুল ইসলাম কোতোয়ালের মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল।  

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এর আগে শরীয়তপুর সদর পৌরসভায় প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়ালকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু জনতা ব্যাংক,ঢাকার কারওয়ান বাজার শাখার ঋণ খেলাপির অভিযোগে বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। সোমবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আপিল করেন রফিক কোতোয়াল। আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ায় এবং তা ফিরে পাওয়ার সম্ভাবনা কম থাকায় শরীয়তপুর পৌরসভায় বিকল্প প্রার্থী হিসেবে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ তালুকদারকে দলীয় প্রার্থী মনোনীত করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ তালুকদারের জন্য নৌকা প্রতীক চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রতীক বরাদ্দের আবেদন করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ‘পূর্বে মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ তালুকদারকে নতুন করে মনোনয়ন দিয়েছেন। সে অনুযায়ী আমরা প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছি। নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করবে।’

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন বলেন,নির্বাচন কমিশনের সঙ্গে আলাচনার পর এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রফিকুল ইসলাম কোতোয়ালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নতুন করে মনোনীত প্রার্থী ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘আমি নৌকার মনোনয়ন পেয়েছি। তাই নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করছি।’

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি