সিলেটে ২ মেয়র, ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিলেট প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮

পৌরসভা নির্বাচনসিলেটের দুই পৌরসভায় দুই মেয়র ও ১২ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।

সিলেট জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গোলাপগঞ্জ পৌরসভায় খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী আমিনুল ইসলাম আমিন এবং কানাইঘাট পৌরসভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী ইসলাম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে জেলা প্রশাসক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এছাড়া আপিলের প্রেক্ষিতে ১২ কাউন্সিলর প্রার্থীকেও বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবারও বাকি আপিলের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। 

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম