কুমিল্লায় জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ের জমজমাট লড়াই

কুমিল্লা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮

পৌরসভা নির্বাচনএবার কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জামাই-শ্বশুর এবং ভাইয়ে-ভাইয়ে লড়াই পৌর এলাকায় মুখরোচক আলোচনা সৃষ্টি করেছে।

হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে জামাই-শ্বশুর এবং ২নং ওয়ার্ড থেকে আপন দু’ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত পৌর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. রাজ মিয়ার বিরুদ্ধে এবার দাঁড়িয়েছেন তারই মেয়ের জামাই ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সামাদ। ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের মৃত আবদুল কাদিরের বড় ছেলে আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাকির হোসেন আপন দুই ভাই এবং একে অন্যের বিপক্ষে লড়াই করছে। এ নিয়ে সকাল-সন্ধ্যা চায়ের টেবিলে মুখরোচক আলোচনায় নির্বাচনি প্রচারণার উৎসবমুখর পরিবেশে বাড়তি মাত্রা যোগ করছে। নির্বাচনি ফলাফল কেমন হবে জানতে চাইলে তারা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান