মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই!

গাইবান্ধা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৫, ০১:০০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৫

পৌরসভা নির্বাচনগাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন স্বামী-স্ত্রী। গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ও তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুরী মোর্শেদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে পৌরসভার সর্বত্র ভোটারদের মধ্যে এখন আলোচনার অন্যতম  বিষয়  হয়ে দাঁড়িয়েছে তাদের এই ভোটের লড়াই।

এ বিষয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন,গত পৌর নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি। কিন্তু তারপরও এলাকার উন্নয়নসহ মানুষের সুখ-দুঃখে নিজেকে নিয়োজিত রেখেছি। তাই এলাকাবাসী পৌর মেয়র হিসেবে আমাকে দেখতে চায়। দলও মনোনয়ন দিয়েছে। আশা করছি ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।

অন্যদিকে তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা জানান,নির্বাচন করার জন্যই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সেটা পরে দেখা যাবে।

যদিও উপজেলা বিএনপির একাধিক নেতা জানান,ফারুক আহমেদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা আছে। এছাড়াও অন্য কোনও কারণে যদি তার মনোনয়নপত্র বাতিল হয়,সেই আশঙ্কায় তিনি তার স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন। তবে শেষ পর্যন্ত স্বামী ও স্ত্রীর মধ্যে একজনই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আতাউর রহমান সরকার (আওয়ামী লীগ), আখতার হোসেন জুয়েল (জাতীয় পার্টি), মতিন মোল্লা (ওয়াকার্স পার্টি), মুকিতুর রহমান রাফি (স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ও আবুল কালাম আজাদ (স্বতন্ত্র হিসাবে জামায়াত প্রার্থী)। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জামা দিয়েছেন।

/এআই /এসএম/এইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম