মৌলভীবাজারে প্রার্থীদের মধ্যে প্রতীক বণ্টন

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ০৮:৫০

poro-nirbachon

মৌলভীবাজারের চার পৌরসভার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিধি মোতাবেক প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার।

রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য নির্ধারিত বরাদ্দ অনুযায়ী প্রতীক দেওয়া হয়। মৌলভীবাজার জেলা সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমানকে নৌকা, ওয়ার্কাস পার্টির প্রার্থী সৌমিত্র দেবকে হাতুড়ি, ইসলামি আন্দোলনের মোস্তফা কামালকে পাখা এবং ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী সৈয়দ সুজাত আলীকে আম  প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। জেলার অন্য তিন পৌরসভার রিটার্নিং অফিসাররাও বিধি মোতাবেক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন।

মৌলভীবাজার পৌরসভার রিটার্নিং অফিসার জানান, সোমবার থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধের জন্য ভ্রাম্যমাণ আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

/এইচকে/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম