গাইবান্ধায় বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৫, ১১:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১১:১০

poro-nirbachon

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ফারুক আহমেদের নির্বাচনি অফিসে গত সোমবার রাতে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করেছেন তিনি।

গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আতাউর রহমান সরকার ২৫/৩০টি মোটরসাইকেল করে কর্মীদের নিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকায় যান। সেখানে অতর্কিতভাবে তারা তার নির্বাচনি অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনা সাজিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাইছে।’

রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম