আ.লীগ-বিএনপি প্রার্থীর বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১১:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১১:৪৭

BNP_AL_Powro

খুলনার পাইকগাছায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত করে দেখেছেন। এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার আওয়ামী লীগ মনোনীত সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ব্যালট পেপারে আগাম সিল দিয়ে রেখে দিচ্ছেন এবং ভোটারদের বলছেন, তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে।’ তিনি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মৌখিকভাবে এ অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘নমুনা ব্যালট পেপার নতুন ভোটরদেরকে দেখানো হচ্ছে। নমুনা ব্যালটে সিল মারার কোনও সুযোগ নেই। এটি অপপ্রচার মাত্র।’ তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘পৌরসভা এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে জোটের বহিরাগত লোকজন এসে নির্বাচনে প্রভাব বিস্তার করছে। যে কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।’

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন সিনিয়র অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিএনপির মেয়র প্রার্থী সাত্তারের মৌখিকভাবে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করা হয়। কিন্তু কোনও পাওয়া যায়নি।

তিনি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর থেকে বহিরাগত কেউ নির্বাচনি এলাকায় থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বিরাজ করছে এবং এখনও পর্যন্ত নির্বাচনি কোনও আচরণবিধি লঙ্ঘিত হয়নি।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত প্রার্থী জি এম আব্দুস সাত্তার ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুল মজিদ সক্রিয় রয়েছেন। সংরক্ষিত ৩টির মধ্যে ২টি আসনে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক