দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় রাজশাহীর পুঠিয়ায় ৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতারা। দলের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা জিএম হিরা বাচ্চুর পক্ষে নির্বাচনের প্রচার চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ওই পাঁচ নেতা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোস্তম আলী, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার হিরক।
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারার সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সুপারিশ করা হয়।
জরুরি সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আ ন ম মনিরুল ইসলাম তাজুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়া মীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান লালা, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
/এসটি/








