বেতাগীতে ১২ প্রার্থীকে শোকজ

বরগুনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ০৯:০৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ০৯:০৫

6ef95445726cf05607ffa4165598a262-poro-nirbachon

বরগুনার বেতাগীতে ৫ মেয়র ও ৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীকে শোকজ বা কারণ দর্শানো নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার। বিধি বহির্ভূতভাবে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন পোস্টার লাগানোর অভিযোগে মঙ্গলবার ১২ জন প্রার্থীর কাছে নোটিশ পৌঁছানো হয়েছে।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবিএম গোলাম কবির, বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ন কবির মল্লিক, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম লাভলু, আবদুল ওয়াজেদ হাওলাদার ও মাহবুবুর রহমান। এছাড়াও সাধারণ কাউন্সিলরদের মধ্যে শোকজ করা হয়েছে, ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান, মো. শাহজাহান, মো. মহসিন, ৪ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ৫ নম্বর ওয়ার্ডে রমেন চন্দ্র দেবনাথ, এবিএম মাসুদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে বাবুল হক ও ৭ নম্বর ওয়ার্ডের আল ইমরান লিটনকে।

পৌরসভা নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী, কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন পোস্টার লাগাতে পারবেন না।

কিন্তু বিধিমালার তোয়াক্কা না করে বেতাগী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর পোস্টারেই রয়েছে অসঙ্গতি। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের পোস্টারেও বেশ কিছু স্থানে অসঙ্গতি দেখা গেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন পোস্টার লাগাতে পারবেন না। যারা এ ধরনের পোস্টার লাগিয়েছিল তাদেরকে তিন কার্য দিবসের মধ্যে কেন এ ধরনের পোস্টার লাগিয়েছে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম