সন্ত্রাসীদের মনোনয়ন দিয়েছে আ. লীগ: নিতাই রায়

যশোরপ্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:২৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:২৬

সন্ত্রাসীদের মনোনয়ন দিয়েছে আ. লীগ: নিতাই রায় আওয়ামী লীগ সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের মেয়র পদে মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এই সন্ত্রাসীরা বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোরে  মেয়র মারুফুল ইসলামের ওপর সশস্ত্র হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
যশোর পৌরসভার বর্তমান মেয়র ও  নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নিতাই রায় চৌধুরী বলেন, পৌরসভা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। তা সত্ত্বেও এই নির্বাচনের ফল ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সরকারি দল। তারা দেশের বিভিন্ন স্থানে বিএনপি মনোনীত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে। তাদের হামলা থেকে সাবেক মন্ত্রী, প্রার্থীর স্ত্রীও রেহাই পাচ্ছেন না।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শুধু যশোরই নয়, খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন ও প্রশাসন সব কিছু দেখেও না দেখার ভান করছে।

মঞ্জু বলেন, এই নির্বাচন কমিশন মূক ও বধির। তাদের দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। এরপরও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশ নিয়েছে। শত নির্যাতন-অত্যাচারের পরও  বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে।

সংবাদ সম্মেলনে যশোর পৌরসভার মেয়র তার ওপর হামলার বর্ণনা দেন। হামলায় আহত ছয়জনকে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম আজাদ, নগর সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম