জামালপুরে বিএনপি’র একশ কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৫, ১১:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১১:৪১

nonameজামালপুরে বিএনপি’র মেয়র প্রার্থীর ১০৬ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। শহরের গেইটপাড় এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, কর্মী সমর্থকদের মারধর ও নির্বাচন প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

শহর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুর রহমান টিটু বাদি হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলমসহ পাঁচ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,শহরের গেইটপাড় এলাকায় বুধবার রাত ৯টার দিকে বিএনপি মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের নির্বাচনি প্রচারের ক্যাম্প ভাঙচুর,প্রচারণায় বাধা এবং কর্মীদের মারধর করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবিউল আলম,বিএনপি কর্মী সোহেল কাজী,নওশের আলী,ফজলুল হক ও মমিন মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন বলেন,বুধবার রাতে আমি আমার সমর্থকদের নিয়ে ওই এলাকায় গণসংযোগ করছিলাম। এ সময় আওয়ামী লীগ কর্মীরা হঠাৎ তাদের নির্বাচনি ক্যাম্পে নিজেরাই হট্টগোল করতে থাকে। বিশৃঙ্খলা এড়াতে আমি আমার সমর্থকদেরকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যাই। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা মিছিল রেব করে এবং আমার নির্বাচনি পোস্টার ছিঁড়তে থাকে। নির্বাচনি প্রচারণাকে বাধাগ্রস্ত করতে এটা তাদের একটি কৌশল বলে তিনি দাবি করেন।

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম