গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চলের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল আলম এ জরিমানার আদেশ দেন।
হাবিবুল আলম জানান, স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল নির্বাচনি প্রচারণায় সুন্দরগঞ্জের মীরগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেল শো-ডাউন করেন।খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত উপজেলার থানা মোড়ে ওই শো-ডাউনটির গতিরোধ করে এই জরিমান আদায় করেন।
/এআর/এমএনএইচ/








