শুরুর আগেই তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০৮:৫৮

পৌর নির্বাচন বুধবার সকালে পৌরসভা নির্বাচন শুরুর আগেই মাদারীপুরের দুটি এবং কুমিল্লার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো কুমিল্লার বরুড়া উপজেলার লতিফপুর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি। 
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লুৎফুন্নাহার নাজিম জানান, রাত আড়াইটার দিকে একদল যুবক প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে এক হাজার ২০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। বিএনপির প্রার্থী জসিম উদ্দীন পাটোয়ারী বিষয়টি তার কাছে অভিযোগ করেন। তিনি বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং ভোটগ্রহণ স্থগিত করেন।
তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনও প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেওয়া হয় তা জানাননি তিনি।

এদিকে, কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায় যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল।

সকালে তিনি (রিটার্নিং কর্মকর্তা) ব্যালটসহ বাক্সগুলো জব্দ করেন এবং কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করেন বলে জানান।  

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক