নরসিংদীতে ১১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নরসিংদী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১২:৩০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১২:৫০

নরসিংদীতে জাল ভোট

নরসিংদীতে মোট ১১টি কেন্দ্রের ভোট ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে ছয়টি কেন্দ্র নরসিংদী সদর পৌরসভায় এবং মাধবদীতে পাঁচটি কেন্দ্র রয়েছে। তবে মাধবদীর দুটি ভোট কেন্দ্রে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও নৌকা প্রতীকে জোরপূর্বক ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় রিটার্নিং কর্মকর্তা।

নরসিংদী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রগুলো হলো, ফজলুল করিম কিন্ডার গার্টেন, মাধবদী এসপি ইনস্টিটিউট, টাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্র মাধবদী পৌরসভা ভবন কেন্দ্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক সকাল সাড়ে ১০টার দিকে ফজলুল করিম কিন্ডার গার্টেন কেন্দ্রে গেলে তার সমর্থকরা ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। এসময় প্রকাশ্যে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারা শুরু করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে লোকজনকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে ফজলুল করিম কিন্ডার গার্টেন কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়।

এছাড়া জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষের ঘটনায় অন্যান্য চারটি কেন্দ্র এর ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম