জামালপুরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভোটকেন্দ্র দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৪

পৌর নির্বাচনজামালপুরে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং  ভোটকেন্দ্র দখলের মধ্য দিয়ে নির্বাচন চলছে।
সকাল ১০টার দিকে জামালপুর সদরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে।
এছাড়া আজাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বানিয়াবাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। এর আগে জোর করে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে দুই মেয়র প্রাথীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিংহজানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে একঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।

জামালপুর সদরের বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়রেছ আলী মামুন অভিযোগ করেছেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা জোর করে নৌকা প্রতীকে সিল মারছে।

এছাড়া জামালপুর সদরের জাতীয় পার্টির প্রার্থী হাফিজুর রহমান বাদশা ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম