পুরস্কার পাওয়ায় জয়কে মেট্রো ওয়াশিংটন আ. লীগের অভিনন্দন

ওয়াশিংটন সংবাদদাতা
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪১

পুরস্কার গ্রহণ করছেন জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তারা এ অভিনন্দন জানায়।
অভিনন্দন বার্তায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতারা বলেন, ‘ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ ৪টি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করেছে। তার এই বিরল সম্মানজনক অর্জনে আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
বার্তায় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় মেন্টরের ভূমিকা পালনকারী সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সভাপতি আকতার হোসাইন, সাধারণ সম্পাদক এম নবী বাকীসহ প্রমুখ।

এছাড়াও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, রোমিও হক, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক খিজির হাসান টিটু, মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি শাহেদা পারভিন লিপি, মেহরুন নাহার মেরিসহ আরও অনেকেও এতে স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, নিউইয়র্ক সময় ১৯ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের ওয়ান ইউএন মিলেনিয়াম প্লাজা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের পথে’ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটেটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে।

/এমও/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম