কাতারে মহান বিজয় দিবস পালিত

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার থেকে
১৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬

মহান বিজয় দিবস উপলক্ষে কাতারের বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়  কাতারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পরে দূতাবাস প্রাঙ্গণে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে ও প্রথম সচিব (পাসপোর্ট ভিসা) নাজমুল হাসানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) রবিউল ইসলাম, প্রথম সচিব মাহবুর রহমান, দ্বিতীয় সচিব আজগর হোসেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের একাত্তরের চেতনায় জেগে ওঠার আহ্বান জানান রাষ্ট্রদূত আসুদ আহমদ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম