আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে ‘মিডিয়া উইং’ চালুর দাবি

ইউএই প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১১:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১১:২৪

আমিরাতে দূতাবাস ও কনস্যুলেটে মিডিয়া উইং চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাত লাখ বাংলাদেশির বসবাস। দেশটিতে প্রবাসীদের সেবায় নিয়োজিত রয়েছে সরকারি মিশন আবুধাবিস্থ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের সেবা ও যাবতীয় তথ্য আদান প্রদানের সুবিধার্থে এই মিশনগুলোতে দ্রুত ‘মিডিয়া উইং’ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

গত ২ জানুয়ারি দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

এ সময় কনসাল জেনারেল সদ্য প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ প্রেস ক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসীদের যেকোনও কল্যাণে বাংলাদেশ প্রেস ক্লাব, দূতাবাস ও কনস্যুলেট একযোগে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘দুবাই ও শারজাহতে বাংলাদেশ সমিতি ও কমিউনিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নিতে হবে।’

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, সহ অর্থ সম্পাদক সারোয়ার উদ্দিন রনি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান, আইন বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম, নির্বাহী সদস্য বশিরুজ্জামান, মোহাম্মদ ওসমান ও ইলিয়াস।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম