লন্ডনে বাংলাদেশি গৃহবধূ খুন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ জানুয়ারি ২০১৯, ০৬:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৬:০৭

আসমা বেগম লন্ডনে শুক্রবার (১১ জানুয়ারি) নিজ ঘরে খুন হয়েছেন আসমা বেগম নামে এক বাংলাদেশি গৃহবধূ। পূর্ব লন্ডনে বসবাসকারী ওই গৃহবধূকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. জালাল উদ্দিন (৪৬) নামে আরেক বাংলাদেশিকে।

সোমবার ১৪ (জানুয়ারি) লন্ডনের থেমস ম্যাজিস্ট্রট কোর্টে খুনের একমাত্র অভিযুক্ত হিসেবে জালাল উদ্দিনকে হাজির করা হবে বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বাংলা ট্রিবিউনকে জানান। 

পুলিশ জানায়, গত শুক্রবার বিকালে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকালে আসমা বেগম ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে আহত অবস্থায় মারা যান। এ খুনের দায়ে গত শনিবার জালাল উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আসমার খুনি হিসেবে জালালের বিরুদ্ধে আলামতের ভিত্তিতে চার্জ গঠন করা হয়।

জালাল উদ্দিনের পৈতৃক নিবাস সিলেটে বলে জানা গেছে। নিহত আসমার সঙ্গে জালালের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম