জর্ডানে নারী শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ২১:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:১৪

জর্ডানে নারী শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নারী শ্রমিকদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। গত ৩ দিনে নারী শ্রমিকসহ মোট ৮ শতাধিক বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। রাষ্ট্রদূত জানান, কারফিউ ও সামাজিক সঙ্গনিরোধ মেনে চলার কারণে বিতরণ কিছুটা ধীরগতিতে হচ্ছে। এ পর্যন্ত আমরা ৩,১০০ জনের একটি তালিকা করেছি। যারা এখনও তালিকায় নেই কিন্তু সমস্যায় আছে তাদেরকে অনুরোধ করছি তারা যেন তাদের নাম ও ঠিকানা আমাদের জানায়।’
ইতিমধ্যে দূতাবাস ফেসবুক পেজে এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে এবং স্থানীয় বাংলাদেশ সম্প্রদায়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

একজন প্রবাসী বাংলাদেশিকে সহায়তা দিচ্ছেন জর্ডানের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত।
উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে জর্ডান কিছুটা আলাদা কারণ ওইদেশে নারীরা শিল্প শ্রমিক হিসাবে কর্মরত। কিন্তু অন্যান্য দেশে সাধারণত গৃহকর্মী হিসাবে নারীরা কাজ করে থাকে।
এদিকে সৌদি আরবের রিয়াদে রবিবার (১২ এপ্রিল) থেকে খাদ্য বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে রিয়াদের বাথা এলাকায় ১০ বাংলাদেশির হাতে ফুড বাস্কেট তুলে দেওয়া হয়।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম