জাপানের কানসাইয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ২২:১২আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:১২

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কানসাই, জাপান শাখার উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে জাপানে দীর্ঘদিন জরুরি অবস্থা থাকায় দেরিতে প্রতিবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠানের শুরুতেই নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। কানসাই আওয়ামী লীগের সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এ ছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম, মাসুদুল হাসান, আশরাফুজ্জামান রোমেল, বজলুর রহমান হীরা, সহসভাপতি অসীম কুমার সাহা, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহফুজুল করিম প্রমুখ। 

এসময় বক্তারা দেশ গঠনে আওয়ামী লীগের  গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একইসঙ্গে জাপান ছাত্রলীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দিদার এবং ওসাকা ছাত্রলীগের নব গঠিত আংশিক কমিটিকে কানসাই আওয়ামী লীগের  পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সমাপনী বক্তৃতায় কানসাই আওমী লীগের সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নব-নির্বাচিত ছাত্রলীগ কমিটির নেতাদের সততা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘কানসাই আওয়ামী লীগ সবসময় জামায়াত-বিএনপির অপরাজনীতিকে প্রতিহত করবে এবং সাংগঠনিক কার্যক্রম শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হবে।’ কানসাই আওয়ামী লীগে কোনও কুচক্রিমহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক শামীমুল আজাদ রাজু, সাইফুল ইসলাম ও আর এ সরকার রবিন প্রমুখ।

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম