সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান স্মরণে লন্ডনে দোয়া মাহফিল

লন্ডন প্রতি‌নি‌ধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৯

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মরণে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ব্রিকলেন জামে মসজিদে এর আয়োজন করা হয়।

যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভীবাজার জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এর আয়োজন করেন। মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অদুদ আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এবং যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন বুলবুল আহমেদ, সোহেল আহমেদ সিদ্দিকী, এমদাদ হোসেন টিপু, রাজু আহমেদ কালাম, আব্দুল হাই অপু, শাহ সাইফুল আক্তার লিখন, সহিদুল ইসলাম মামুন, মিসবাউজ্জামান সোহেল, আব্দুল মুমিত রবিন প্রমুখ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দেওয়ান আব্দুল বাছিত, জলিল চৌধুরী খোকন, মিলাদ হোসেন রুবেল, সামাদ আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ। দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

/এমপি/
সম্পর্কিত
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
সর্বশেষ খবর
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা